ব্লগিং বর্তমান যুগের একটি জনপ্রিয় মাধ্যম। নিজের চিন্তা, অভিজ্ঞতা এবং জ্ঞানকে বিশ্ববাসীর সাথে শেয়ার করার জন্য ব্লগিং একটি দারুণ প্ল্যাটফর্ম। গুগলের ব্লগার Blogger একটি সহজ এবং ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম যা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ব্লগিং যাত্রা শুরু করতে পারেন। এখানে ধাপে ধাপে ব্লগার এর মাধ্যমে ব্লগিং শুরু করার প্রক্রিয়া আলোচনা করা হলো।
ব্লগারে খুব সহজভাবে ব্লগিং শুরু করা গেলেও এখানে ভালো মানের থিম নির্বাচন করা অনেকের কাছে কঠিন মনে হয়। ভালো মানের ১০০% এসইও করা থিম কিভাবে বিনামূল্যে পাবেন তাও আমরা আজকের আর্টিকেলে আপনাদের শিখিয়ে দিবো, তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
ব্লগিং কি?
আমরা অনেকক্ষেত্রেই ভ্লগ আর ব্লগ কে এক করে ফেলি। প্রকৃতপক্ষে ভ্লগ হচ্ছে নিজের ভিডিও করে ভিডিও মাধ্যমে উপস্থাপনার পদ্ধতি। অপরদিকে ব্লগ হচ্ছে অনলাইনে আর্টিকেল লেখালেখি করার মাধ্যমে কোনো কিছুকে উপস্থাপনা করা। আরো সুন্দরভাবে বললে ব্লগ হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের চিন্তা, অভিজ্ঞতা, জ্ঞান, এবং মতামত শেয়ার করতে পারে। এটি একটি ওয়েবসাইট বা ওয়েবপেজ হিসেবে কাজ করে যেখানে নিয়মিত নতুন তথ্য এবং পোস্ট যোগ করা হয়। ব্লগের মূল উদ্দেশ্য হলো পাঠকদের সাথে নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা এবং তথ্য বিনিময় করা। আশা করি ব্লগ কি তা বুঝতে পেরেছেন।
বর্তমানে বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে আপনি খুব সহজের ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। কয়েকটি জনপ্রিয় ব্লগিং সাইট হলো:
- Google Blogger
- WordPress
- Wix
তবে এইসব প্লাটফর্মের মধ্যে Google Blogger সম্পূর্ণ ফ্রি, যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে আপনি ব্লগস্পটে অর্থাৎ ব্লগারের মাধ্যমে আপনার জীবনের ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। নির্দিষ্ট কয়েকটি ধাপ ফলো করে আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করে দিন।
কিভাবে ব্লগারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়?
ব্লগিং শুরু করার জন্য প্রথমেই একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি করতে আপনাকে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। যদি আপনার গুগল অ্যাকাউন্ট না থাকে, তাহলে নতুন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিন।
- Blogger এর ওয়েবসাইটে যান এবং ‘Create your blog’ বোতামে ক্লিক করুন।
- আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
- লগইন করার পর একটি নতুন ব্লগ তৈরি করার জন্য স্ক্রীনে নির্দেশাবলী অনুসরণ করুন।
ব্লগ সেটিং কনফিগার করুন
ব্লগ তৈরি করার পর আপনাকে ব্লগের নাম এবং ঠিকানা (URL) নির্ধারণ করতে হবে। এই নাম এবং ঠিকানা আপনার ব্লগের পরিচিতি হিসেবে কাজ করবে।
- ব্লগের নাম: এটি হবে আপনার ব্লগের শিরোনাম, যা পাঠকদের আকর্ষণ করবে।
- ব্লগের ঠিকানা: এটি হবে আপনার ব্লগের URL, যা পাঠকরা তাদের ব্রাউজারে টাইপ করে আপনার ব্লগে প্রবেশ করবে।
থিম নির্বাচন ও কাস্টমাইজেশন:
আপনি যদি আমাদের মত একটি ওয়েবসাইট তৈরি চান সেক্ষেত্রে আমাদের থিমটি কিনতে পারেন। যারা এই পোষ্টের মাধ্যমে আমাদের থিমটি ক্রয় করবেন তাদেরকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে
কিভাবে পোস্ট করবেন?
ব্লগার অ্যাকাউন্ট এবং থিম সেটআপ করার পর এখন আপনি পোস্ট লিখতে পারেন। একটি নতুন পোস্ট তৈরি করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- Blogger ড্যাশবোর্ড থেকে ‘New Post’ বোতামে ক্লিক করুন।
- পোস্টের শিরোনাম এবং মূল কনটেন্ট লিখুন।
- পোস্টে ছবি, ভিডিও এবং লিঙ্ক যোগ করতে পারেন যা আপনার বিষয়বস্তুকে আরো আকর্ষণীয় করে তুলবে।
- সবকিছু ঠিকঠাক থাকলে ‘Publish’ বোতামে ক্লিক করে পোস্টটি পাবলিশ করুন।
এসইও (SEO) এবং প্রচারণা:
আপনার ব্লগকে বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে হলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- এসইও: পোস্টের টাইটেল, মেটা ডিসক্রিপশন, এবং কিওয়ার্ডগুলিতে বিশেষ নজর দিন। এটি গুগল সার্চে আপনার ব্লগকে উপরের দিকে আনতে সাহায্য করবে।
- সোশ্যাল মিডিয়া: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় আপনার ব্লগ পোস্ট শেয়ার করুন। এতে করে আপনার ব্লগে ট্রাফিক বাড়বে।
ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্লগিং শুরু করা সত্যিই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি। ব্লগার ব্যবহার করে আপনি আপনার চিন্তা এবং জ্ঞানকে বিশ্ববাসীর সাথে শেয়ার করতে পারবেন। উপরের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই আপনার ব্লগিং যাত্রা শুরু করতে পারেন। সফল ব্লগিং যাত্রার জন্য ধৈর্য্য, নিয়মিত পোস্টিং এবং পাঠকদের সাথে যোগাযোগ রাখার প্রতি বিশেষ নজর দিন।